শিরোনাম ::
শিরোনাম ::

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
উপজেলা প্রতিনিধি: ভূঞাপুর, টাঙ্গাইল।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামের এক চালক নিহত হয়েছেন।

আজ বুধবার (২০ মে) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক সকালে ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির ট্রাকটি সড়কের বিভাজনের (আইল্যান্ড) ওপর উঠে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রাসেল মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকের নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন